× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

১৭ অক্টোবর ২০২৬, ১৬:৪১ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উপাধ্যক্ষ ইবরাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এমদাদুল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাসন আইনজীবী সমিতির সভাপতি অ্যডভোকেট রমিজ উদ্দিন, ব্যাবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, সহকারী ব্যাবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি।"

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.