× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে শিকারীকান্দি তরুন সংঘ ক্লাবের খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো: তুহিন ফয়েজ, মতলব

১৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৭ পিএম

চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুন সংঘ ক্লাবের আয়োজনে খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷

শিকারীকান্দি তরুন সংঘ ক্লাবের আয়োজনে শনিবার(১৭ অক্টোবর ) বিকেলে শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ৷

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন,আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং,

কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই লেখা পড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী ৷

সমাজসেবক আলহাজ্ব শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও  দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি সুমন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, খেলার উদ্বোধন করেন জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু ৷

খেলায় আনন্দ বাজার ভয়েস ক্লাব ৩- ০ গুলে পাচঁআনী স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ৷খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, মো: জসিম মাস্টার ৷

এসময় উপস্থিত ছিলন,মতলব উত্তর উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.