× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ মাদক উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৮ অক্টোবর ২০২৬, ১৬:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৩০ বোতল (wincerex) ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় চোরাকারবারি কৌশলে পালিয়ে ভারতে চলে যায়। 

আজ রোববার (১৮ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন ভোর আনুমানিক ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্ত বিওপির হাবিলদার এসএম মজনু’র নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার-৫৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানার কাজীরবেড় ইউনিয়নের পাকরাইল কবরস্থানের পাকা রাস্তার পাশে অভিযান চালায়। এ সময় এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে একটি নাইলন ব্যাগ ফেলে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

পরে ফেলে যাওয়া নাইলন ব্যাগটি তল্লাশি করে সাদা পলিথিনের ভেতরে খাকি কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, ৩০ বোতল  (wincerex) সিরাপ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.