× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গত ১৭ বছর আওয়ামীলীগ যেভাবে পূজা নিয়ে ষড়যন্ত্র করেছে, তেমনি ভাবে বর্তমানে জামাত, এনসিপি দূর্গা পূজা নিয়ে ও রাজনীতি ষড়যন্ত্র করছে নাছির উদ্দিন নাছির

মো. এনায়েত হোসেন, নোয়াখালী

১৮ অক্টোবর ২০২৬, ২২:১০ পিএম

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রধান অতিথির বক্তব্যে পূজা মন্ডপ পরিদর্শন কালে বলেছেন,গত ১৭ বছর আওয়ামীলীগ যেভাবে ষড়যন্ত্র করেছে, তেমনি ভাবে বর্তমানে জামাত,এনসিপি ও ছাত্রশিবির সহ তাদের জোট এই দূর্গা পূজাকে ঘিরে রাজনীতি ও ষড়যন্ত্র করছে। তিনি বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাকড়ি ও ইট ব্যবহার করে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করছে। একদিকে ছাত্রদল সহযোগিতা করছে, অন্যদিকে ছাত্রশিবির ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন তারেক রহমানের সুন্দর ভাবে সারা দেশে পূজা পালিত হচ্ছে। কোথাও কোন সমস্য হয়নি। রবিবার রাত ৮ টায় নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুর সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বর্তমানে এই সরকারের নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করেই যাচ্ছে। এই সময় তিনি বিভিন্ন মন্দিরে ফল সামগ্রী উপহার প্রদান করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.