× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৫ পিএম

নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

এ সময় সাংবাদিকতা, স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ-এর চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, নির্বাহী সদস্য ও দ্য ডেইলি অবজারভার-এর চুনারুঘাট প্রতিনিধি জিলানী আকনজী, রাসেল তালুকদার, সদস্য মনির মিয়া, সোহাগ মিয়া, তানভীর তালুকদারসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময়কালে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য হলো সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের অধিকার তুলে ধরা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখা। নবীন-প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্যের মাধ্যমে চুনারুঘাট মডেল প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.