× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে চুরি যাওয়া ৮টি, মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার-৬

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২১ অক্টোবর ২০২৬, ২০:০৭ পিএম

রংপুরে চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। এরা হলো, মোটরসাইকেল চোর চক্রের সদস্য শাহিন মিয়া, শিমুল মণ্ডল, মিলন মিয়া, হাসান মিয়া, রাশেদ প্রধান ও  রাসেল মিয়া।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রংপুর নগরীর আলহাজ¦ নগর দর্শনা এলাকার আব্দুল ওহাবের বাড়ির প্রধান ফটকের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম রব্বানী তাজহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলাটির তদন্তের অংশ হিসেবে তাজহাট থানা পুলিশ রংপুর নগরীরসহ পীরগঞ্জ, মিঠাপুকুর উপজেলা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করে এবং বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে গ্রেফতারকৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে পীরগঞ্জ উপজেলার শানেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তিনটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার রাসেল মিয়াকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। 
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.