× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বর্ণালঙ্কার ও টাকা চুরি ঘিরে ধোঁয়াশা, গ্রেপ্তার সোহান

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুর

২২ অক্টোবর ২০২৬, ১৭:৩৩ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে অটোচালকের বাড়িতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে কয়রাকুড়ি গ্রামের অটোরিকশা চালক খলিলুর রহমান সপরিবারে ভটপুর গ্রামের আত্মীয় বাড়ি বেড়াতে যান। রাতে ফিরে দরজা ঠিকঠাক দেখলেও ঘরে থাকা প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা কানের একজোড়া স্বর্ণালঙ্কার ও নগদ বিশ হাজার টাকা চুরি হয়ে দেখতে পান। ঘটনা প্রকাশ হলে একপর্যায়ে সোহান জনসম্মুখে নিজের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। পরে তার সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় এক যুবকের নাম বলে। পরবর্তীতে ওই যুবককে ডেকে কোনপ্রকার যোগসূত্র না পেয়ে এলাকাবাসী তাকে ছেড়ে দেন। কয়েকদিন পর সোহান খলিলুর রহমানের প্রতিবেশি স্যানিটারি ও ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারের নাম বলে। এভাবে একেক সময় একে জনের নাম বলে ও একেক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে চুরির ওই ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়।

এদিকে স্থানীয় একটি চক্র ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারকে ফাঁসাতে চাপ প্রয়োগ করতে থাকে। ভুক্তভোগী খলিলুর রহমানকে প্রতিকার পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নানা ধরণের সুবিধা নেয় এবং ক্ষতিপূরণ আদায়ে কমিশনে চুক্তি করে। ফলে ভুক্তভোগী খলিলুর রহমানও বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। একপর্যায়ে তার আবেদনের প্রেক্ষিতে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে।

জানা গেছে, সোহান ইলেক্ট্রিক মিস্ত্রী মুক্তারের সাথে সহযোগী হিসেবে কাজ করতো। লেনদেন নিয়ে মুক্তারের সাথে তার মনোমালিন্য থাকায় সে মুক্তাকে ফাঁসাতে চুরির ঘটনায় জড়িয়ে দেয়। সোহানের কথামতো স্থানীয় চক্রটি মুক্তারকে দায়ী করলেও মুক্তারের এমন কোন চারিত্রিক বৈশিষ্টের প্রমাণ দিতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, মূলত মুক্তার স্বচ্ছল বিধায় তাকে চাপে ফেলে ক্ষতিপূরণ আদায় এবং নিজেরা ওই ক্ষতিপূরণের ভাগ-বাটোয়ারা নিতে সিন্ডিকেট করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে জড়িয়ে থাকলে তাকে হয়রাণী করা হবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.