× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের ব্যাপক গণসংযোগ

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর,

২২ অক্টোবর ২০২৬, ১৯:২৬ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা  শাহ আলম লস্কর ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ডুবগী, সরতদিয়া ও ভিটিলতরদী এলাকার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

গণসংযোগকালে শাহ আলম লস্কর বলেন, “আমি গজরা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব। 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই তাঁর পথচলার প্রধান শক্তি। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.