চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর )বিকেলে উপজেলার গোয়ালভাওর ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় এলাকাবাসী এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার বিষয়ে তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের প্রতি সমর্থন জানান।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, “আমি এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই।”
সভয় আলিমিয়া মাঝির সভাপতিত্বে, ইঞ্জিনিয়ার পরাগ মিয়াজীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, নাহিদুল ইসলাম তুষার, মহসিন মৃধা,,মিজানুর রহমান ঢালী,শফিকুল ইসলাম নবী,তাজুল ইসলাম মৃধা,ইঞ্জিনিয়ার মোতালেব মোল্লাসহ আরো অনেকে ৷
এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী- পুরুষসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷