× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিতপোতা মাধ্যমিক বিদ্যালয়ে MPCU-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম । আপডেটঃ ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করার লক্ষ্যে মিশন প্রগতি চেইন অব ইউনিটি (MPCU)-এর উদ্যোগে 'কুইজ প্রতিযোগিতা ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) চুয়াডাঙ্গার নিতপোতা মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে থাকা মোট ১৬ জন সাংগঠনিক সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদ্যালয়ের গুণী শিক্ষক মণ্ডলীর উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। শিক্ষকদের এই উৎসাহ ও সহযোগিতা শিক্ষাভিত্তিক এ উদ্যোগকে আরও অনুপ্রেরণাদায়ক করে তুলেছে বলে জানান আয়োজকরা।

প্রতিযোগিতা শেষে সেরা বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ১ম স্থান অর্জন করেন ৯ম শ্রেণীর মোছা. নুর জাহান, ২য় স্থান অর্জন করেন ১০ম শ্রেণীর মোছা. তামান্না খাতুন এবং ৩য় স্থান অর্জন করেন ৮ম শ্রেণীর মো. ইশতিয়াক আহমেদ।

এছাড়া সংগঠনের শিক্ষামূলক উদ্যোগে সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণার স্বীকৃতিস্বরূপ নিতপোতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালি খানম এবং সহকারী শিক্ষক দবিরুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকদের মতে, MPCU-এর এ উদ্যোগের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান, যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা। এ ধরণের আয়োজন পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আগ্রহী করে তোলে এবং তাদের চিন্তা শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। প্রতিবছরের ধারাবাহিকতায় সংগঠনটি এবারও এই শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে।

প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আপ্যায়ন ও সৌজন্য বিনিময়ের মধ্য দিয়েই আয়োজনের সমস্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, 'মিশন প্রগতি চেইন অব ইউনিটি' (MPCU) শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। সংগঠনটি ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরণের শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.