× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় নিসচা'র উদ্যোগে দোয়া মাহফিল, নগদ অর্থ ও কোরআন মাজিদ বিতরণ

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

২৪ অক্টোবর ২০২৬, ১৯:২৬ পিএম

 জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি ও তার সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিসচা,বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও হিফয শিক্ষার্থীদের মাঝে কোরআন মাজিদ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

তাছাড়া সংগঠনের প্রকাশনা সম্পাদক আশফাক আহমদের সদ্য প্রয়াত পিতা আব্দুল আজিজ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের নবজাতক পুত্র আব্দুল হাদি, কার্যনির্বাহী সদস্য ইউকে প্রবাসী আসাদ উদ্দিনের মাতা সুফিয়া বেগমসহ নিসচা নেতৃবৃদের পরিবার-পরিজন ও সড়ক দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন।

এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বড়লেখা পৌর শহরের জামেয়া মাদানিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা সহসভাপতি গোলাম কিবরিয়া। এতে সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রধান অতিথির বক্তব্যে দেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে দেন মাওলানা ইয়াহইয়া আহমেদ, মাওলানা শাহিদুর রহমান, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। 

এসময় উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূরে আলম মোহন, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মস্তুফা উদ্দিন, শাকিল আহমদ, ফরহাদ আহমদ, ফুজায়েল আহমদ, নাজিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে চন্দনাইশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জাহানারা কাঞ্চন. তাঁর এই অকাল মৃত্যুর পর থেকেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশের সড়কগুলোকে নিরাপদ করার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেন এবং গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠন।  দীর্ঘ ৩৩ বছর থেকে এই সংগঠন দেশের কল্যাণে জনস্বার্থে সড়ক দুর্ঘটনারোকল্পে ও সামাজিক উন্নয়নে জাতির কল্যাণে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.