× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ২২ দিন ধরে নিখোঁজ প্রবাসী ব্যক্তির সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন

মোঃ তপন সরকার, হোমনা প্রতিনিধি:

২৪ অক্টোবর ২০২৬, ১৯:৩১ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিখোঁজ প্রবাসী মো. ইকরামুল হকের সন্ধান ও উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিখোঁজ ইকরামুল হকের পরিবারবর্গের আয়োজন দুলালপুর বাজার ব্রীজে কয়েকশ সাধারণ মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

নিখোঁজ ইকরামুল হক দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছৌদ্দির বাড়ির আব্দুস সালাম মাস্টারের ছোট ছেলে ও দুলালপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শ্যামল মাহমুদের ছোট ভাই। তার ৫ বছর ও ৮ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

এ সময় নিখোঁজ ইকরামুলের সন্ধান চেয়ে বক্তব্য রাখেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি অরুন সরকার, উপজেলা বিএনপির সদস্য মো. মজিবুর রহমান বাঘা, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কৃষকদলের সভাপতি মো. ইয়ানুছ মিয়া প্রধান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, যুবদল নেতা জামশেদসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় নিখোঁজ ইকরামুলের বড় ভাই শ্যামল মাহমুদ বলেন, আমার ভাই ২২ দিন যাবত নিখোঁজ৷ বিভিন্ন জায়গায় সন্ধান করেও আমার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছি না। প্রশাসন থেকে বলা হচ্ছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু নিখোঁজের ২২ দিন হয়ে গেলেও ভাই কে পুলিশ প্রশাসন উদ্ধার করতে পারলো না। 

নিখোঁজ ইকরামুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,আমার স্বামী গত ২২ দিন ধরে নিখোঁজ। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন আমরা কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে কাটছে। আমার ছোট দুই সন্তান তাদের বাবার জন্য কান্না করে। আমি মাননীয় এমপি মহোদয় এবং প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই আমার স্বামীকে সুস্থ ও জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিন।

ইকরামুলের মা কান্না জড়িত কন্ঠে বলেন, দয়া করে আমার ছেলে কে ভিক্ষা দিন। আমার ছেলের জন্য আমি ও আমার পরিবারের সবাই প্রহর গুনছি। আমি একজন মা। আমার ছেলেকে ছাড়া প্রতিটি দিন আমার কাছে অসহনীয়। আমি শুধু আমার সন্তানকে একবার দেখতে চাই। যারা আমার ছেলেকে নিয়ে গেছে, তাদের কাছে অনুরোধ আমার ছেলেকে ফিরিয়ে দিন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন পূর্বে বাড়িতে আসে। গত ৩ অক্টোবর রাত ৮ টার দিকে প্রবাসী ইকরামুল দৌলতপুর থেকে উপজেলার বাগমারা গ্রামে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। তার ব্যবহৃত নাম্বার টি বন্ধ পাওয়া যায়। এরপর হোমনা থানায় জিডি করার ২২ দিন সময় পার হয়ে গেলেও পুলিশ

ইকরামুল এর কোন সন্ধান ও খোঁজ পাওয়া যায়নি। এ নিয়ে পরিবার উৎকন্ঠার মধ্যে দিন পার করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.