× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ আলীর মিলাদ ,দোয়া ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর,

২৫ অক্টোবর ২০২৬, ১৮:২৮ পিএম

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে ইউনিয়ন পরিষদের যেসব অনলাইন সেবাগুলো আছে এগুলো ফ্রী করে দিব। সেই সাথে নিজের বেতন ভাতাও জনগণের উন্নয়নের কাজে ব্যয় করব। 

 রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালভাওর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ দোয়া ও আলোচনা সভা শেষে এক প্রচারণায় এসব কথা বলেন তিনি। 

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী আরও বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা যেমন জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ আবেদন সহ সকল অনলাইন সেবাগুলোর ফি আমি ব্যক্তিগত বহন করবো, কোন জনগণকে এসব সেবার ফি দিতে হবে না। তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি কিছু নিতে না, জনগনকে কিছু দিতেই রাজনীতিতে এসেছি। আমি হলফ করে বলতে পারি আল্লাহর রহমতে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের জন্য বরাদ্দ সরকারি একটি টাকাও তছরুপ করবো না। যেখানে উন্নয়নে প্রয়োজন ইউনিয়নবাসীকে নিয়ে করা হবে। এছাড়াও গোয়ালভাওর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন করার আশ্বাস ব্যক্ত করেন তিনি।

এসময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.