বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য আনন্দ র্যালি প্রদর্শন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র আয়োজনে,
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সমাবেশ ও আনন্দ শোভা যাত্রায়-প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াহাব। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সাধারণ সম্পাদক মোঃ মুরাদুজ্জামান মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা, সিরাজগঞ্জ জেলা, শহর, থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।