× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৭ অক্টোবর ২০২৬, ১৯:০৩ পিএম

পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে  মৌলভীবাজার শহরে ব্যাপক অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ।  এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ১৬০ কেজি পলিথিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের কুদরত উল্লাহ সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে মজুদ থাকা ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই ধারায় মেসার্স বিসমিল্লাহ স্টোরকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় ৬০ কেজি পলিথিন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মাইদুল ইসলাম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিতে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.