× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশপুর হাসপাতালে কর্মচারী ৯ জন, বেতন নেয় ১০ জন

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৮ অক্টোবর ২০২৬, ১৯:৪০ পিএম । আপডেটঃ ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদে কর্মরত কর্মচারীর সংখ্যা বাস্তবে ৯ জন হলেও, বেতন ও হাজিরা শিটে ১০ জন দেখিয়ে ১১ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের আওতায় ১০ জন কর্মচারী নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাঁদের মধ্যে কুকমর্শাচি পদে কর্মরত কাওসার কয়েক মাস কাজ করার পর বেতন সংক্রান্ত জটিলতার কারণে প্রায় ১৬ মাস আগে বিদেশে চলে যান। এরপর থেকে পদটি শূন্য থাকলেও সেখানে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, আউটসোর্সিংয়ের নিয়োগসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কোনো কর্মচারীর অনুপস্থিতিতে নিয়মবহির্ভূতভাবে অন্য কাউকে তাঁর স্থলাভিষিক্ত দেখানোর সুযোগ নেই। অথচ, কাওসারের শূন্য পদে হাসিনা খাতুনকে কর্মরত দেখিয়ে ১৬ মাসের হাজিরা শিটে স্বাক্ষর করানো হয়েছে এবং তাঁর নামে ১১ মাসের বেতন উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কর্মচারীরা জানান, দীর্ঘ ১৬ মাস বেতন না পাওয়ার পর চলতি মাসে তাঁরা ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ১১ মাসের বেতন পেয়েছেন। তবে বেতন শিট ও হাজিরা শিটে ১০ জনের নাম দেখতে পান তাঁরা। তাঁদের দাবি, হাসিনা খাতুন কখনো তাঁদের সঙ্গে হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেননি।

আউটসোর্সিংয়ের কুকমর্শাচি পদের কর্মচারী শাকিল বলেন,আমার পদে কাওসার ও আমি দুজন ছিলাম। কয়েক মাস কাজ করার পরও বেতন না পেয়ে কাওসার বিদেশে চলে যান। এরপর থেকে আমরা ৯ জন কাজ করছি। তাঁর স্থলে নতুন করে কাউকে নিয়োগও দেওয়া হয়নি। অথচ হাসিনা খাতুনের নামে ১১ মাসের বেতন উত্তোলন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

আউটসোর্সিংয়ের নিরাপত্তা প্রহরী সন্দীপ কুমার বলেন, “হাসিনা খাতুন আউটসোর্সিংয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন। কাওসারের স্থলে অনিয়মের মাধ্যমে তাঁর নাম অন্তর্ভুক্ত করে ১১ মাসের বেতন উত্তোলন করা হয়েছে বলে আমাদের অভিযোগ। তাঁর নাম বেতন শিটে না থাকলে আমরা হয়ত আরও এক মাসের বেতন বেশি পেতাম।

হাসপাতালের আরও কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, হেলেনা আক্তার নিপা হাসপাতালে যোগদানের কয়েক মাস পর হাসিনা খাতুনকে তাঁর ব্যক্তিগত কাজের সহযোগিতার জন্য নিয়ে আসেন। তাঁদের দাবি, হাসিনা হাসপাতালের নিয়মিত কর্মচারী নন। তাঁকে আউটসোর্সিংয়ের কর্মচারী হিসেবে দেখিয়ে বেতন উত্তোলনের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।

এদিকে, হাসিনা খাতুন কবে থেকে আউটসোর্সিং পদে কাজ করছেন এবং তাঁর নিয়োগপত্র রয়েছে কি না,তা জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বলেন, কর্মচারীর ১০ জনই আছে, ১০ জনেরই বেতন-ভাতা তোলা হয়েছে।

কুকমর্শাচি পদে থাকা কাওসার প্রায় ১৬ মাস আগে দেশের বাহিরে, তার বেতন কীভাবে উত্তোলন হলো? জবাবে তিনি বেলেন, তার পরিবর্তে আর একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, মহেশপুরে আউটসোর্সিং পদে ১০ জন আছ। কাওসার নামে একজন প্রায় ১৬ মাস আগে দেশের বাহিরে, তার পরিবর্তে হাসিনা নামের একজন কে নিয়োগ দেওয়া হয়েছে, একজন অনুপস্থিতে অন্য কাউকে নিয়োগ দেওয়া যাবে কিনা বিষয় জানতে চেইলে তিনি বলেন, আমরা নিয়োগ দিয়ে ঠিকেদার, ঠিকেদার নিয়োগ দেয় লোক, তারা চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে।

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫-এর সংশোধন-এর অনুচ্ছেদ ৭ এর (ঘ), (ঙ) উল্লিখিত

(ঘ) সেবা ক্রয়কারীর অনুমোদন ব্যতীত সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না।

(ঙ) সেবা ক্রয়কারী সুনির্দিষ্ট কারণে যেমন :  কর্তব্যে অবহেলা, অসদাচরণ ইত্যাদি বিষয়ে কোনো সেবাকর্মী পরিবর্তন করার প্রয়োজন হলে 'আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি' এর সুপারিশক্রমে সেবাকর্মী পরিবর্তন করতে পারবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.