× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকার নবাবগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, অর্থদণ্ড ৩৬ লাখ ৮৬ হাজার টাকা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫১ পিএম

ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকার পাড়া গ্রাম থেকে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. আ.ফ.ম. মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩৬ লাখ ৮৬ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে ঢাকার নবাবগঞ্জ থানার পাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বদরগঞ্জ থানার এএসআই জুয়েল ইসলাম তাঁকে ঢাকা থেকে রংপুরের বদরগঞ্জ থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. মজিবর রহমান।

বদরগঞ্জ থানার এএসআই জুয়েল ইসলাম বলেন, সোমবার রাতে সি.আর. মামলার পলাতক আসামি আ.ফ.ম. মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাঁকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.