× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে উত্তর নাউরী যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. তুহিন ফয়েজ ,চাঁদপুরের

৩১ অক্টোবর ২০২৬, ১৮:৩৯ পিএম । আপডেটঃ ৩১ অক্টোবর ২০২৬, ১৯:৩৯ পিএম

মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের উত্তর নাউরী যুবসমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উত্তর নাউরী সমাজকল্যাণ ক্লাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন ফতেপুর পচ্শিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী ৷

বিএনপি নেতা আলফাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ৷

আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক ইলিয়াছ মিয়াজী, নজরুল ইসলাম দর্জি,শফিক সরকার, বোরহান উদ্দিন মিয়াজী,আব্দুল কাদির বাবুল,নুরে আলম,মহন দর্জি,তুহিন প্রধান, মো: রাসেল দর্জি,বাবুল সরকার,শিপন মিয়াজী, উজ্জল দর্জি,বিপ্লব সরকার,ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সহসভাপতি আরিফুল ইসলাম মুকুল,যুবদল নেতা  মো: বাদল মোল্লা, মহিলা নেত্রী রাহিমা ইসলামসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ ৷

উদ্বোধনী অনুষ্ঠানে এম ইলিয়াছ আলী  বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে ছাড়া আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় তাই যুবকদের কে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে এবং খেলা- ধুলায় অংশ গ্রহন করাতে হবে কারণ এই যুবকরাই আগামি দিনের ভবিষ্যত। আমরা দেখেছি যুবকরা দীর্গদিন যাবত খেলা- ধুলায় অংশ নেয়নি বর্তমানে এই যুবকরাই খেলা- ধুলায় অংশ গ্রহণ করছেন এবং খেলার মাঠে ফিরে আসছে যা দেখে আমরা আনন্দিত ও গর্বিত কাজেই যুবকদের কে আরো বেশি বেশি খেলা- ধুলায় অংশ গ্রহণ করতে হবে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.