× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে জাতীয় যুব দিবসে ৱ্যালী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

মো. তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

০১ নভেম্বর ২০২৬, ১৩:৩৫ পিএম

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুবসমাবেশ ,যুবৱ্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ  করা হয়েছে ৷

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৱ্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে ৷

 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও যুবঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন৷

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোবারক হোসেন, সফল আত্বকর্মি রাবেয়া আক্তার,তাসপিয়া বেগম ও  আল- আমিন প্রমুখ ৷ আলোচনা শেষে ৬ জনের মাঝে ১ লক্ষ্য টাকা করে মোট ৬ লক্ষ্য টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয় ৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী,মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: সুজন প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,পৌরছাত্রদলের আহবায়ক মো. শাখিল খান,সদস্য সচিব ফরহাদ হোসেনসহ সফল উদ্যোক্তা ও বিভিন্ন যুব উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.