২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়,ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরের দিকে পৌর শহরের খান সাহেবের মাঠ সংলগ্ন খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণের হলরুমে, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র --ছাত্রীদের হাতে সনদ ও পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব গনপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাজী আহমাদ আলী কামিল মাদরাসা অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদরাসা সুপার আলহাজ্ব মাওলানা মোঃ শহিদুল ইসলাম, মসজিদুল কোবা মসজিদের খতিব মাওলানা মোঃ রহুল আমীন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথাম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের৬০ জন বিজয়ী মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।