বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বাদ জুমা দুপুর ৩ টা ৩০ মিনিটে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জাকের পার্টির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত হন। সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা আমীর ফয়সল।
মোস্তফা আমীর ফয়সল ২৩,২৪ ,২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ ইং জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ও পবিত্র বিশ্ব উরস শরীফের তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, পৃথিবী বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, পরমাণু বোমা হামলা হলে মানব সভ্যতা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াবে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। এ অবস্থায় তিনি বিশ্ববাসীকে আল্লাহর রহমত লাভের আশায় এবং বর্তমান বিশ্বের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশবাসিকে জাকের পার্টির উদ্যোগে আয়োজিত বিশ্ব ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি ঘোষণা করেন, জাকের পার্টি স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। তিনি চেয়ারম্যান, মেম্বার পদ প্রার্থী প্রত্যাশীদের বিস্তারিত তথ্য যাচাই করে উপযুক্ত ও সৎ ব্যক্তিকে মনোনয়ন প্রদান করার নির্দেশনা দান করেন।
মোস্তফা আমীর ফয়সল দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে জাকের পার্টি নেতৃত্বে জাতীয় জাতীয় ঐক্যের আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমীর ফয়সল, মহাসচিব শামীম হায়দার, যুগ্ম মহাসচিব মুরাদ হোসেন জামাল, প্রেস সচিব কাজী মোঃ রাশিদুল হাসান রাশেদ সহ কেন্দ্রীয় ও জেলা- মহানগর নেতৃবৃন্দ।