× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত দুই,আহত ২৫

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম)

০৭ নভেম্বর ২০২৬, ১৩:৪৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে দুর্ঘটনার কবলে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মাদ্রাসার শিক্ষাসফরের বাস। এ দুর্ঘটনায় মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন২৫ জনের অধিক।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের আগে রেলবিট এলাকা পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন- মাদ্রাসার শিক্ষিকা সোহানা আফরোজ (৪৫) ও অন্য একজন শিক্ষিকার স্বামী ইসরাফিল (৫৬)। দুর্ঘটনাকবলিত বাসটি বুড়িচং উপজেলার বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। একই শিক্ষাসফরে থাকা অন্য একটি বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের একটি ইটভাটার শ্রমিকেরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

শিক্ষা সফরে আসা অপর বাসের শিক্ষার্থী জানান, কক্সবাজার যাওয়ার পথে আমাদের অন্য বাসটি দুর্ঘটনায় কবলিত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি।অনেকে হতাহত।আমাদের একজন শিক্ষিকা ও আরেকজন শিক্ষিকার স্বামী নিহত হয়েছেন। দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.