নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট সংলগ্ন এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জুয়েল রানা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চেয়ারম্যানঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি টিম সন্দেহজনক একটি স্পিড বোটে তল্লাশি চালায়। এ সময় বোটটি থেকে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আসামি মো. জুয়েল রানার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামের মৃত মো. আলি মিয়ার ছেলে।
এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত গাঁজা এবং আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।