× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রান্না বসিয়ে টিভিতে মগ্ন বিধবা নারী; সেই আগুনে পুড়ল ১৬টি বসতঘর

আকাশ মারমা মংসিং, বান্দরবান

১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

বান্দরবানের রোয়াংছড়িতে রাত গভীরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টায় তারাছা ইউনিয়নের দূর্গম বড়ইতলী পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামে রাত গভীরে চুলার মধ্যে রান্না বসিয়ে রেখে অন্যের ঘরে টিভি দেখতে যান এক বিধবা নারী। হঠাৎ করে ওই নারী বাড়ি থেকে আগুন জ্বলে উঠে। গ্রামের মানুষজন হৈচৈ শুরু হলে মুহুর্তে মধ্যে জ্বলে উঠা আগুন একেএকে ছড়িয়ে পড়ে। ওই আগুনে গ্রামে থাকা ১৬টি ঘর ও দুটি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবানে কেচিংঘাটা থেকে নৌপথে যেতে হয় বড়ইতলী গ্রামে। শহর থেকে গ্রামে দুরত্ব ৭ কিলোমিটার। সাঙ্গু নদীর ঘেষে ও পাহাড়ে ধারে গড়ে উঠা গ্রামটি। ৫০টি বসতঘর নিয়ে গড়ে উঠা জনসংখ্যা চার শতাধিক মারমাদের বসবাস। দুর্গমতা কারণে সেখানে যাতায়াতের কোন ব্যবস্থা নাই। তাই ফায়ার সার্ভিস কোন দল সেখানে পৌছাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আসলেও সবকিছু হারিয়ে খোলা আকাশে নীচে ১৬ পরিবারগুলো।

বড়ইতলী গ্রামে গ্রামপ্রধান চিংসামং মারমা বলেন, রাতে গ্রামে এক বিধবা নারী চুলাতে রান্না বসিয়ে অন্যের বাড়িতে টিভি দেখতে যায়। পরে ওই বাড়ি থেকে হঠাৎ আগুন জ্বলে উঠলে চারিদিকে ছড়িয়ে যায়। এরপরে ১৬টি বাড়িঘর আর দুটি দোকান পুড়ে যায়। ঘর থেকে কেউ কোনকিছু জিনিসপত্র বের করতে পারেনি। এখন সবাই খোলা আকাশে নীচে থাকতে হচ্ছে।

তারাছা ইউপি সদস্য উমংসিং মারমা বলেন, আগুনে ১৬টি বাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আসলেও দুর্গমতা কারণে তারা আবার ফিরে গেছে। আর রাতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল দেয়া হয়েছে। আর কি কি দেয়া যায় প্রশাসনের মাধ্যমে সেটি প্রচেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়িন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে শুনেছি। তবে ঘটনাস্থল বান্দরবান সদর থেকে কাছে হওয়ায় সদর থেকে আমাদের লোকজন গেছে। তদন্ত শেষে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.