× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ত্রাসবিরোধী আইনে রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ পিএম

রংপুরের বদরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনিসুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনিসুল ইসলাম রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুল ইসলামের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। মামলাটি দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে রাধানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে আনিসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.