× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানুষের সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হতে চাই: কামরুজ্জামান

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৪ নভেম্বর ২০২৬, ২১:৩১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আসন্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর উপজেলা শাখার সদস্য সচিব মো. মোকছেদুর রহমান রিমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য মো. আবু সাঈদ ইদবাড়ী, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, মনোহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (সন্টু), ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা মো. তুহিন মিয়া, মো. মিনারুল ইসলাম ও মো. ওমিদুল ইসলাম (হারান)।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জেহের আলী ও সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান (রিদয়), কৃষকদলের সভাপতি মো. নজরুল ইসলাম (রতন) ও সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (মন্টু) সহ অন্য নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান বলেন, “আমি ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, মনোহরপুর ইউনিয়নের মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.