× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ১৮:০৮ পিএম

নজরুল বর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে নজরুলের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় তিনি নজরুলের বর্ণাঢ্য জীবন, সাহিত্যচর্চা, সাম্যবাদী চিন্তা, মানবতাবাদ এবং কালজয়ী বিদ্রোহী কবিতার তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদাত হোসেন ও জাসাসের জেলা সভাপতি প্রভাষক মোহাঃ জোনাব আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার এক অনন্য কণ্ঠস্বর। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

শেষে নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.