× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাটিয়ারীতে ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

১৯ নভেম্বর ২০২৬, ১৬:২৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ূম (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ভাটিয়ারী বিজয় সরণি কলেজসংলগ্ন মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাইয়ূম সিলেট সদর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারীতে শাহ আলম চৌধুরীর মালিকানাধীন একটি ভবনে নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন রাজমিস্ত্রি কাইয়ূম। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.