× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৩ হাজার ৬০০ কৃষক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১৯ নভেম্বর ২০২৬, ১৮:০৭ পিএম

রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে নীলফামারী সদর উপজেলায় ৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে কৃষি বিভাগ। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোবাশ্বিরা আমাতুল্লাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ।

কৃষি বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন। এতে রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ। একই সঙ্গে প্রণোদনার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কিছুটা কমবে এবং তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.