গত ১৫ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরীত একটি চিঠিতে আটজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি চিঠি ইস্যু করা হয়। ঠিক তার চার মাস ৫ দিন পরে গত ২১ নভেম্বর নতুন করে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কসহ দশজনকে মহানগর যুবদলের সদস্য হিসেবে ঘোষণাপূর্বক আরো একটি চিঠি ইস্যু করে কেন্দ্রীয় কমিটি। আর এটাকেই কেন্দ্র করে রাজশাহী মহানগর যুবদলে বিভক্তি সৃষ্টি হয়। একপক্ষ ক্ষোভ বিক্ষোভে ফেঁটে পড়ে। আর অন্যপক্ষ করেন আনন্দ মিছিল।
তারই ধারাবাহিকতায় বিক্ষুব্ধরা শনিবার (২১ নভেম্বর) রাত দেড়টা পর্যন্ত করেছেন বিক্ষোভ। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির বাসভবন ঘেরাও করেও শ্লোগান দেন বিক্ষুব্ধরা। দু-একটা ককটেল সদৃশ্য পটকার বিস্ফোরণও ঘটানো হয় বিক্ষুব্ধ চরাকালিন সময়ে বলে দাবি অনেকের। এর পাশাপাশি নানাধরনের কটুক্তিমূলক স্লোগান দিতে থাকে কয়েকশ বিক্ষুব্ধ নেতাকর্মীরা। টাকা নিয়ে নতুন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও একাধিক আহ্বায়ককে অন্তর্ভূক্তি করার বিষয়টি অনৈতিক বলেও শ্লোগান দেন তারা। টাকার বিনিময়ে নয়; যোগ্যতা ও অন্যান্য ক্যাটাগড়ি বিবেচনায় নতুনদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে দাবি নগর আহ্বায়কের।
যুবদলের সিনিয়র নেতাকর্মী থাকার পরেও ছাত্রদলের সাবেক এক নেতা আকবর আলী জ্যাকিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রয়োগের অধিকারপ্রাপ্ত) ও খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও বসির উদ্দিন সনি কে যুগ্ম আহ্বায়ক করার কারণে যুবদলের সিনিয়র ও ত্যাগী নেতারা মনক্ষুণ্ন হন। নতুন সেই তালিকায় তরিকুল ইসলাম কনক, সাদিউল ইসলাম সজিব, ডাঃ সেলিম রেজা, মো. আজিমুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান শিশিল, রফিকুল ইসলাম পাখি, আরিফুল ইসলাম আরিফ, আব্দুল হালিম, মাহফুজুল ইসলাম মানিক ও মো. তৌফিকুল ইসলাম মিম কে রাজশাহী মহানগর যুবদলের সদস্য পদে অন্তর্ভূক্ত করা হয়েছে।
একই বিষয়কে কেন্দ্র করে রবিবার (২২ নভেম্বর) বিকেলে পাল্টাপাল্টি প্রতিবাদ ও আনন্দ মিছিল নিয়ে দুপক্ষ নেমেছিলো রাজপথে। নতুনভাবে কমিটিতে আসা নেতাকর্মীরা ব্যানার নিয়ে করেছেনে আনন্দ মিছিল। আর অন্যদিকে, বিএনপির কার্যালয়ের সামনে নতুন কমিটির সদস্য ও নেতাদের বিরুদ্ধে জোড়ালো কন্ঠে প্রতিবাদের ঝড় তোলেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা বলেন, যারা বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন বছরের পর বছর, যারা আওয়ামী পুলিশের ভয়ে লুকিয়ে থেকেছেন আলিসান হোটেলে; তাদের অনেককেই নতুনভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে মহানগর যুবদলে। এই কমিটি আমরা মানবোনা বলে জোড় প্রতিবাদ জানান বিক্ষুদ্ধরা।
খুব স্বল্প সময়ের ব্যবধানে রাজশাহী মহানগর যুবদলের কমিটির তালিকায় দুইবার পরিবর্তনের বিষয়টিকে ভালভাবে নেয়নি মহানগর যুবদলের একাংশের নেতাকর্মীরা।
নতুন ঘোষিত সেই তালিকা নিয়ে রাজশাহীর স্থানীয় রাজনীতি বেশ উত্তপ্তবস্থায় পতিত হয়েছে। নামপ্রকাশ না করার শর্তে মহানগর যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মন্তব্য করতে গিয়ে বলেন, দেশের রাজনীতিতে যুবদলকে বলা হয়ে থাকে “হর্স পাওয়ার”। আর এই “হর্স পাওয়ার” এর শক্তি ও ঐক্যকে যদি কারো স্বার্থে দ্বি-খন্ডিত করা হয়, বিভেদ আর বিভক্তি করার অপচেষ্টা করা হয়; তাহলে তো দলের ক্লান্তিলগ্নে বিক্ষুব্ধ আর হতাশায় ডুবে যাওয়া নেতাকর্মীরা দলের প্রয়োজনে মাঠে নামতে আগ্রহ হারাবেন। সিনিয়র নেতাকর্মীদের বাইপাস করে কেনো অন্যকোন অঙ্গসংগঠণ থেকে নেতাকর্মী যুবদলে সংযুক্তি করতে হবে সেটা বোধগম্য নয়।
জানতে চাইলে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহী মহানগর যুবদলের শূন্য পদে কেন্দ্রীয় যুবদল রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে যুক্ত করেছেন। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনককে সদস্য সহ আরও ৯ জন সাবেক ছাত্রদল নেতাকে রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এটা সাংগঠনিক প্রক্রিয়া। তিনি আরো বলেন, ‘হ্যাঁ মহানগর যুবদলে অনেক ত্যাগী ও পরিক্ষিত কর্মীরা আছেন তারা পদ বঞ্চিত আছেন । আগামীতে থানা যুবদল কমিটি হবে এবং মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হবে তখন যোগ্যতা ও ত্যাগ বিবেচনায় মূল্যায়িত হবেন তারা। কেন্দ্রীয় সিদ্ধান্তের পর কিছু সংক্ষুব্ধ কর্মী ও কিছু বহিরাগতরা গভীর রাতে আমার বাসভবনে গিয়ে বিক্ষোভের নামে সংগঠনের শৃঙ্খলা বিরোধী স্লোগান ও অশোভন আচারণ করেছেন। যেটা বেশ নিন্দনীয়। সাংগঠনিক যে কোন সিদ্ধান্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় যুবদলের।
উল্লেখ যে, চলতি বছরের ১৫ জুলাই ঘোষিত কমিটির তালিকায় স্থান পেয়েছিলো যুগ্ম আহ্বায়ক হিসেবে আক্তারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ ও নাফিজ ইমতিয়াজ ড্যানী।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
