× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোণা

২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৭ পিএম

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় এবং বিদায় পরবর্তী কর্মসংস্থান বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের টিএসসি ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।   

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন।   

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম।   

আলোচনা সভায় বক্তারা স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের আগামীর কর্মজীবনের সফলতা কামনা করেন এবং উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের নানা দিক ও প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.