ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারপাশে নেমে আছে স্নিগ্ধ প্রশান্তি। হাতে দানের সামগ্রী নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পুণ্যার্থীরা। কারও হাতে চাল, কারও হাতে ফলমূল, আবার কারও হাতে নগদ অর্থ। সবার উদ্দেশ্য এক—বৌদ্ধ ভিক্ষুদের দান করে পুণ্য অর্জন। এমন ধর্মীয় আবহ, প্রার্থনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহাপিন্ডদান।
শেষ দিনের সকালে শহরজুড়ে নামে পুণ্যার্থীদের ঢল। ছোট থেকে বড় আর বিভিন্ন বয়সের মানুষ এই দানে অংশ নেন। বেলা বাড়ানো সাথেই রাজগুরু বৌদ্ধ বিহারে থেকে সারিবদ্ধভাবে পিন্ডচরণে বের হন তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু। তাঁদের সামনে এগিয়ে দিয়ে পুণ্যার্থীরা শ্রদ্ধা ও ভক্তিভরে তুলে দেন নানা দানীয় সামগ্রী। কেউ দিচ্ছেন চাল, কেউ ফলমূল, আবার কেউ নগদ অর্থ। ধর্মীয় বিশ্বাস আর পুণ্য অর্জনের প্রত্যাশায় এই আয়োজনে অংশ নেন হাজারো মানুষ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, দান, শীল ও ভাবনার মধ্য দিয়েই অর্জিত হয় পুণ্য। এই পিন্ডদানের মাধ্যমে তাঁরা শুধু ধর্মীয় কর্তব্য পালন করেন না, বরং জীবনের দুঃখ-দুর্দশা থেকে মুক্তি এবং আগামী দিনের সুখ-শান্তি কামনা করেন। সেই সঙ্গে সকল প্রাণীর মঙ্গলও প্রার্থনা করেন ভক্তরা।
মহাপিন্ডদানের এই আয়োজন ঘিরে শুধু দানের আনুষ্ঠানিকতাই নয়, দিনজুড়ে ছিল নানা ধর্মীয় কর্মসূচি। পিন্ডচরণ শেষে বিকেলে পুণ্যার্থীরা সমবেত হন বিহারে। সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ, জাতি এবং সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন তাঁরা। ঘন্টাব্যাপী ধর্মদেশনা দেন নাইক্ষ্যংছড়ি বৌদ্ধগুরু অধ্যক্ষ আসাবা মহাথেরো, চিৎমরম বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো,রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হলেন ভদন্ত উঃ পঞ্ঞা নাইন্দা মহাথেরো।
তিনমাস বর্ষাবাস শেষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় পিন্ডদান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন হাজারো পুণ্যার্থী। এ সময় শতাধিক বৌদ্ধ ভিক্ষু সারিবদ্ধভাবে পিন্ডচরণে বের হলে ভক্তরা তাঁদের খাদ্যদ্রব্যসহ বিভিন্ন দানীয় সামগ্রী প্রদান করেন। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে পুণ্য অর্জনের প্রত্যাশায় পিন্ডদানে অংশ নেন পুণ্যার্থীরা।
সকাল আটটায় রাজগুরু বৌদ্ধ থেকে তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু হাতে একটি পাত্র নিয়ে সারিবদ্ধভাবে বের হন। এসময় শতশত পুণ্যার্থীরা দানের উদ্যেশ্য দাঁড়িয়ে আছে। কেউ চাউল,কেউ নগদ অর্থ দান করছেন। রাজগুরু বৌদ্ধ বিহার হয়ে মধ্যম পাড়া,উজানী পাড়া, রাজার মাঠ প্রদক্ষিন করে পূনরায় রাজগুরু বিহারে জড়ো হন। বিকাল আড়ায়টার দিকে ধর্মদেশনা অংশ নিতে ছুটে আসেন পূন্যার্থীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় ধর্ম দেশনা দেন বৌদ্ধ ভিক্ষুরা।
পূন্যার্থীর উচমে, হ্লাহ্লাসে ও অঞ্জনা চাকমা বলেন, সকাল থেকে পুন্য লাভের আশায় বিভিন্ন সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছি বৌদ্ধ ভিক্ষুদের দানের উদ্যেশ্য। ফলমুল, নগদ অর্থ,চাউল চকলেট যা সামর্থ্য রয়েছে সেসব দান করব। যাতে আগামী দিনের সুখ-শান্তি আর দুঃখ থেকে মুক্তি ও দেশের মঙ্গল কামনায় করব।
রাজগুরু বৌদ্ধ বিহারের ভিক্ষু নাইদা চেরিয়ার বলেন, মহাপিন্ডদান বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই আয়োজন মানুষের মধ্যে দানশীলতা, সংযম, সহমর্মিতা ও পরোপকারের চর্চাকে উৎসাহিত করে। ধর্মদেশনা শেষে দেশ ও জাতির কামনা করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
