× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনারকলি গাছ কেটে ফল চুরি, দুশ্চিন্তায় উদ্যোক্তা

আব্দুল্লাহ আল মামুন।

২৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে এক উদ্যোক্তার আনারকলি বাগানের ২৫টি গাছ কেটে ফেলা এবং প্রায় ১০ হাজার ফল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মো. ইমন হোসেন (২৬),  তিনি মানিকপুর গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে। ইমনের অভিযোগ, শুক্রবার রাতে দুর্বৃত্তরা প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর আনারকলি বাগানে প্রবেশ করে ২৫টি গাছ কেটে ফেলে। এ সময় বাগানের গাছ থেকে প্রায় ১০ হাজার ফল নিয়ে যায় তারা।

এ ঘটনায় গাছ ও ফল হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইমন হোসেন। তাঁর দাবি, গাছ কেটে ফেলা ও ফল নিয়ে যাওয়ার কারণে ৯০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে। এতে বাগানের ভবিষ্যৎ উৎপাদন নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

বাগানমালিকের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.