× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন, নতুন নেতৃত্বে জিসান-সাকলাইন-তানিম

দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ১৬:২০ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নবীন বরণ ও প্রতিনিধি সম্মেলন-২৬ চবি ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরহাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী হোসাইন জিসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি অধ্যাপক আহমদ শাহ আলমগীর, উদ্বোধক ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দীন।

প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা শাহেদুল আলম, কাউন্সিলর ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য মিজানুর রহমান মুন্না।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল করিম চৌধুরী, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল জাবের, ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দায়িত্বশীল কাজী নাহিয়ান মুনতাসির, ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক আদনান তাহসিন আলমদার, ছাত্রসেনা কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রিয়াদ হোসেন আবির, গাউসিয়া কমিটি বাংলাদেশ চবি শাখার সাধারণ সম্পাদক তাওফীকুল ইসলাম তারেক প্রমুখ

সভায় বক্তারা বলেন- দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আদর্শিক এই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং প্রজন্মকে আদর্শিক শিক্ষায় উজ্জীবিত করতে নবনির্বাচিত কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

নবীনদের অনুপ্রাণিত করতে তাদের ফুল,বই ও কলম দিয়ে বরণ করা হয়।

প্রতিনিধি সম্মেলনে সর্বসম্মতিক্রমে এস.এম আলী হোসাইন জিসান, দৌলতুল ইসলাম সাকলাইন ও তানজীমুল ইসলাম তানিমকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.