× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

সারাবেলা ডেস্ক

১৫ মে ২০২২, ০২:২০ এএম

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। একই ধারাবাহিকতায় আজও দেশের চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার  সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাজশাহীতে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সিলেটে, ১১৯ মিলিমিটার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.