× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণঅভ্যুত্থানকে স্মরনীয় রাখতে জাবি ছাত্রদলের গ্রাফিতি অঙ্কন

জাবি প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৪, ২১:১৩ পিএম

ছবিঃ জাবি প্রতিনিধি।

চব্বিশ এর গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী এবং আলিফের আত্মাত্যাগকে স্মরণীয় করে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের  ভবনের দেয়ালে এ গ্রাফিতি অঙ্কন করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের তত্ত্বাবধানে গ্রাফিতি অঙ্কন করা হয়। 

গ্রাফিতি অঙ্কনে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম রোমান, ছাত্রদল নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম,  মিজানুর রহমান, মেহেদী ইমন, জামিল হোসন আদনান, সৌরভ মৃধা , মির্জা জহিরুল, তানিম হাসান , কাজী রাইসুল, ইমাম হোসেন , আলিফ, বাবু, হিমেল, মুহিবুল্লাহ সহ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, " শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজী আলিফের আত্মাত্যাগ আমাদের শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগায়, তাদের আত্মাত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, শহীদ ওয়াসিম, শ্রাবণ গাজীর আলিফদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে"।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.