× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী

১৬ নভেম্বর ২০২৪, ১৮:০৭ পিএম

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষায়তনটির ১৪ নম্বর সেক্টর ক্যাম্পাসে অধ্যয়নরত ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা।

উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সন সিনিয়র সেকশনের উপাধ্যক্ষ শাবনাম সিলভিয়া খান। চোখধাঁধানো সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব:) এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।

গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ১৪ নম্বর সেক্টর ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) উপাধ্যক্ষ মেজর মো. শায়খুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নম্বর সেক্টর ক্যাম্পাসের সহকারি পরিচালক মিসেস চমন আরা বেগম এবং কোঅর্ডিনেটর মিসেস সুরাইয়া খানম প্রমুখ। রেজিয়া পারভীন প্রিয়া ও ফাতেমা আক্তারের প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিশুদের নান্দনিক অংশগ্রহণ সকলকে মুগ্ধ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.