× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন অধ্যক্ষ পেলেন ৬৭ কলেজ

ডেস্ক রিপোর্ট

০৬ মে ২০২৫, ১২:৫৬ পিএম

দেশের আরও ৬৭টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে ১৩ মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। না হয় ওই তারিখ থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে। এর আগে গত মাসে দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.