× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির ৫ শিক্ষক

২৩ এপ্রিল ২০২২, ১০:০৪ এএম

বিশ্বসেরা গবেষকদের তালিকায় থাকা পাঁচ শিক্ষক। ছবি: সংগৃহীত

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচজন শিক্ষক। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

আজ শনিবার (২৩ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা। 

আন্তর্জাতিক এই সূচকটির ওয়েবসাইটে ১২টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ইকনোমিকস এন্ড ইকনোমেট্রিক্স ক্যাটাগরিতে দুইজন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দুইজন ও ন্যাচারাল সায়েন্সে একজন কুবি শিক্ষকের নাম রয়েছে। 

প্রকাশিত তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্সটি গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.