× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউতে বিএমএসএসের জাতীয় সাধারণ সভা

ডেস্ক রিপোর্ট।

২৯ আগস্ট ২০২৬, ১৪:৩৩ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) ফ্ল্যাগশিপ আয়োজন ‘ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি ২০২৬’ (এনজিএ ২৬) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দিনব্যাপী এ আয়োজনে সারা দেশের ৮০০'র বেশি মেডিকেল শিক্ষার্থী ও তরুণ স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। অ্যাসেম্বলির মিডিয়া পার্টনার ছিল যুগান্তর।

‘এক অঙ্গীকার, এক বন্ধন: চিকিৎসকের অধিকার সবার উপরে'—প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে চিকিত্সা শিক্ষা, ক্লিনিক্যাল শিক্ষা, জনস্বাস্থ্য, গবেষণা, পেশাগত সুযোগ ও নেতৃত্ব বিকাশসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (বাডাস) সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বাংলাদেশে ইউনেস্কোর অফিস প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন অনুষদের ডিন ড. শামীম আহমেদ, বাংলাদেশ সোসাইটি ফর কলপোস্কোপি অ্যান্ড সার্ভিক্যাল প্যাথলজির আজীবন সদস্য অধ্যাপক ড. ফাওজিয়া হোসেন এবং ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল আউয়াল।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. শামসুল আহসান, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক ও বিক্রয় প্রধান সেলিম খান, অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শেখ নাফিসুর রহমান, সিনেসিস হেলথের (ন্যাশনাল টেলিহেলথ সার্ভিসেস) প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ, আইএফএমএসএ এশিয়া প্যাসিফিক ২৪/২৬-এর আঞ্চলিক পরিচালক ও বিএমএসএসের তত্ত্বাবধায়ক পরিষদের সদস্য শরীফ মোহাম্মদ সাদাতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকালে বিএমএসএসের ‘বাজ রিভিলিং সেরিমনি'র মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় স্থায়ী কমিটি ও সহায়ক বিভাগের কার্যক্রম মেলা। এনজিএ ২৬-এর অন্যতম আকর্ষণ ছিল বিষয়ভিত্তিক অধিবেশন ও প্যানেল আলোচনা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের মেডিকেল শিক্ষার্থী ও তরুণ স্বাস্থ্য পেশাজীবীদের একত্রিত করে চিকিৎসা, শিক্ষা, গবেষণা, জনস্বাস্থ্য ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করাই এনজিএ ২৬-এর অন্যতম লক্ষ্য।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.