× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউতে নতুন সমাজবিজ্ঞান প্রোগ্রামে নবীনদের বরণ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সমাজবিজ্ঞান বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে ‘ফল ২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন ছিল এ বিশ্ববিদ্যালয়ে সম্মান পর্যায়ে ভর্তি হওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্যে। ফল ২০২৬ সেমিস্টারে সমাজবিজ্ঞান প্রোগ্রামে মোট ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান। 

স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একটি সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয় যেখানে ইতোপূর্বে জিইডি কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পাঠ করা শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে। 

সমাজবিজ্ঞান প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. আব্দুল ওহাব নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান বিভাগের ইতিহাস ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেন। তিনি বিভাগের একাডেমিক যাত্রার পাশাপাশি এর প্রতিষ্ঠা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদানের কথা তুলে ধরেন। অপর শিক্ষক ড. শফিকুল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের কাঠামো এবং ডিগ্রি অর্জনের শর্তাবলি বিস্তারিতভাবে আলোচনা করেন। 

এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, “সমাজবিজ্ঞান তোমাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে, সমাজের উন্নয়নে অবদান রাখতে এবং একটি সুন্দর পৃথিবী গড়তে সহায়তা করবে।”অপরদিকে, এনএসইউ-এর কোষাধ্যক্ষ 

অধ্যাপক ড. আব্দুর রব খান বলেন, “আমরা সমাজবিজ্ঞান প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানাই। এটি তাদের এবং আমাদের সবার জন্যই একটি নতুন যাত্রা হতে যাচ্ছে; তাদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশের প্রতিটি ধাপে সহায়তা করতে আমরা উন্মুখ হয়ে আছি।”

স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস)-এর ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, “সমাজবিজ্ঞান বিভাগে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ রয়েছেন, যারা তোমাদের দেশের সেরা গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করবেন।”

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক রিজওয়ান খায়ের বলেন, “তোমাদেরকে এ দেশের সুনাগরিক হতে হবে। সুনাগরিক হওয়ার জন্য আশেপাশের মানুষের কাছ থেকে শিখতে হবে এবং সমাজবিজ্ঞান তোমাদের সেই কাজটি করতে সহায়তা করবে।” সমাজ বিজ্ঞানের শিক্ষক ড. ইশরাত জাকিয়া সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.