× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ৩ অক্টোবর দিনব্যাপী ক্যারিয়ার এক্সপো

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪ পিএম

ফ্রেশ গ্র্যাজুয়েটদের অন-স্পট চাকরির নিশ্চায়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।

আগামী শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। ‘গড়ো তোমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ক্যারিয়ার বিশেষজ্ঞরা অংশ নেবেন।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অন-স্পট চাকরি ব্যবস্থা, চাকরির বাজার সম্পর্কে ধারণা, পেশাগত সুযোগ প্রদান, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।


স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল (সিসিপিসি)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা হেরিটেজ এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস।

আয়োজকরা জানান, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ক্যারিয়ার এক্সপোতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ, ক্যারিয়ার পরামর্শ এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন কার্যক্রম থাকবে।

ক্যারিয়ার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অন-স্পট চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিল্পখাতের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এই ক্যারিয়ার এক্সপো ২০২৬ তারই অংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.