× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট।

১৮ অক্টোবর ২০২৬, ১৪:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.