× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫৫ মাদ্রাসাপ্রধানকে শোকজ, হাজিরার নির্দেশ ১০ নভেম্বর

ডেক্স রিপোর্ট

০৫ নভেম্বর ২০২৬, ১৬:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

২০২৬ সালের আলিম পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ না করায় ৫৫টি মাদ্রাসাপ্রধানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১০ নভেম্বর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাজির হয়ে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষায় যেসব মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, অর্থাৎ পাসের হার শূন্য—সেসব প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে উপস্থিত হতে হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের দপ্তরে তাদের এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.