× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তি পেল কেকের রেকর্ড করা শেষ গান

০৬ জুন ২০২২, ২৩:৩৩ পিএম

নিজের সুরের জাদুতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আচ্ছন্ন রেখেছিলেন অনুরাগীদের। সেই কেকে আর নেই। তবে সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির হাত ধরে আরও একবার তার মেলোডিতে ভাসার সুযোগ পেলেন শ্রোতার। মুক্তি পেল কেকের রেকর্ড করা শেষ গান।

গত রোববারই (৫ জুন) সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সোমবার (৬ জুন) মুক্তি পাবে কেকের রেকর্ড করা শেষ গানটি। গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন। কে জানত, সেটিই তার জীবনের শেষ রেকর্ড করা গান হবে! আর কেকের চলে যাওয়ার পরও নতুন করে তার গলা শুনে আরও একবার আবেগে ভাসছেন ভক্তরা।

গত মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেকের অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ। 

সেই ঘটনার প্রায় এক সপ্তাহ কেটে গেছে। তাও কেকে চলে গেছেন, যেন মেনে নিতেই পারছেন না সঙ্গীতপ্রেমীরা। সেই কেকের স্মৃতিই নতুন করে উসকে দিল ‘শেরদিল’ ছবির নতুন গান। ইউটিউবে মুক্তি পাওয়া এই গানে কেকের গলায় ধরা দিল মাটি-পৃথিবীর গন্ধ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.