× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনায় আক্রান্ত অভিনেতা হিউ জ্যাকম্যান

৩১ ডিসেম্বর ২০২১, ০০:৩৪ এএম

‘এক্স-ম্যান’ সিরিজ দিয়ে আলো ছড়ানো হলিউডের সবচেয়ে বেশি পারশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিউ জ্যাকম্যান। সম্প্রতি ভক্তদের জন্যে দিলেন দুঃসংবাদ। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিনেতা। তার সামান্য সর্দি ও গলাব্যথা ছাড়া আর কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন হিউ।

সম্প্রতি অভিনেতা ব্যস্ত ছিলেন তার ব্রডওয়ে শো ‘দ্য মিউজ়িক ম্যান’ নিয়ে। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ার ফলে এখন সেই শো আপাতত বন্ধ।

সোশ্যাল মিডিয়ায় হিউ লিখেছেন, ‘বছর শেষের শো এবং জানুয়ারি মাসের সব শো বাতিল করা হচ্ছে। তবে আমরা খুব শিগগিরই ফিরব। প্রার্থনা করবেন আমার জন্য।’

ওই ব্রডওয়ে মিউজ়িক্যাল শোয়ে হিউয়ের সহ-অভিনেতা সুটন ফস্টার কোভিড পজ়িটিভ হয়েছেন। তার পরেই অন্যান্যরা কোভিড পরীক্ষা করান। সেই টেস্টেই জানা যায়, হিউ নিজেও করোনায় আক্রান্ত।

অভিনেতা আপাতত নিজের বাড়িতে কোয়রান্টিনে রয়েছেন। অভিনেতার সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ভক্তদের আরোগ্য কামনার পোস্টে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.