× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করোনায় আক্রান্ত শ্রীলেখা মিত্র

০৮ জানুয়ারি ২০২২, ০৬:১০ এএম

করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ফেসবুক প্রোফাইলে একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা। শুক্রবার সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ আসে। অভিনেত্রী জানান, আগে তার মাথা ব্যথা ও জ্বরের মতো উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে।

একের পর এক করোনা আক্রান্তের খবরে বিপর্যস্ত টলিউড। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তার পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন।

করোনার কোপে ঘায়েল টলিউড। বৃহস্পতিবার একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.