× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সমাজের চারপাশের গল্প ‘মধ্যবিত্ত’: তানভীর হাসান

আহমেদ সাব্বির রোমিও

৩০ অক্টোবর ২০২২, ০৫:২৫ এএম

চিত্রপরিচালক তানভীর হাসান নির্মাণ করছেন ‘মধ্যবিত্ত’ নামের সিনেমা। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ চলছে।

তানভীর বলেন, ‘মধ্যবিত্ত’ একটি গল্প নির্ভর সিনেমা। সমাজের চারপাশে নিত্যদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকেই বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকদের মনে হবে এটা যেনো তার জীবনের একটি খণ্ডচিত্র! 

নির্মাতা তানভীর হাসান আরও বলেন, ‘মধ্যবিত্ত’ সিনেমাটি দেখে দর্শক বিনোদনের পাশাপাশি চমৎকার একটি বার্তাও পাবে। এই গল্পে প্রতিটি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। অভিনয়শিল্পীরা সবাই যার যার চরিত্রে অভিনয় করে তৃপ্ত।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মি, শিশির সরদার, বড়দা মিঠু, সমু চৌধুরী, হান্নান শেলী, আমির সিরাজী, রেবেকা রউফ, মুকুল জামিল, রিয়াজুল রিজু, সোহেল রানা, স্বাধীন, নবাগতা রুশা, শবনম পারভীন, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, ওমর মালিকসহ অনেকে। 

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জাহাঙ্গীর রাজ ও নৃত্য পরিচালক হিসেবে মাইকেল বাবু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.