× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলচ্চিত্র নির্মাতা সুরেশ জিন্দাল আর নেই

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২২, ০০:০২ এএম

ভারতের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুরেশ জিন্দাল নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে দিল্লির লোধি শ্মশানে তাকে দাহ করা হবে বলে জানিয়েছে তার পরিবার। খবর টাইমস অফ ইন্ডিয়ার

‘রজনীগন্ধা’, ‘কথা’ এবং সত্যজিৎ রায়ের ‘শাতরাঞ্জ কে খিলারি’র মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই গুণী প্রযোজক। ভারতে প্যারালাল সিনেমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন সুরেশ। 

তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ‘মাই অ্যাডভেঞ্চারস দ্য মেকিং শাতরাঞ্জ কে খিলারি’ বইটি লিখেছেন।

এই নির্মাতার মৃত্যুতে তার পরিবার আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমাদের হৃদয়ে চিরকাল এবং সর্বদা জীবিত থাকবেন সুরেশ জিন্দাল’। 

‘গভীর দুঃখের সাথে আমরা জনাব সুরেশ জিন্দালের মৃত্যু সম্পর্কে অবহিত করছি যিনি ২৪ নভেম্বর স্বর্গবাসী হয়েছেন। লোধি শ্মশানে ২৬ নভেম্বর দুপুর ২টায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার। ’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.