× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেমিকের সঙ্গে শার্লির ছাড়াছাড়ি!

বিনোদন ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৩, ০৫:৩০ এএম

কলকাতার টিভি সিরিয়াল লক্ষ্মী কাকিমা'র হংসিনীরূপী গ্ল্যামারাস অভিনেত্রী শার্লি মোদক এখন সিঙ্গেল। তিনি তার প্রেমিকের সঙ্গে পাঁচ বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, অনেক বছর ধরেই মডেল মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ছিল শার্লি'র। তাদের প্রেম নিয়ে কোনো লুকোছাপাও ছিল না। কিন্তু তিনি আচমকাই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত কেন নিলেন ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শার্লি'র ভক্ত - শুভাকাঙ্ক্ষী মহলে।
কলকাতার গণমাধ্যমে সম্পর্ক ভাঙার বিষয়ে শার্লি বলেন, হ্যাঁ, প্রায় পাঁচ বছর পর আমি সিঙ্গেল। এই সময়টা বেশ উপভোগ করছি। এক হাতে তো আর তালি বাজে না। আমি এখন বেশ খুশি। মনে হচ্ছে, এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গিয়েছি। এখন নিজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব উপভোগ করছি। তিনি আরও বলেন, আমার আর নীলের (মৃত্যুঞ্জয় ভট্টাচার্য) এটা যৌথ সিদ্ধান্ত। তবে বাইরে যে যা খুশি আমার সম্পর্কে বলতে পারেন, তাতে যদিও আমার কিছু যায় আসে না।
সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসার পর সবার মনে এখন প্রশ্ন - শার্লির প্রেমিক মডেলিং করেন। ক্যারিয়ারের দিক থেকে প্রেমিকের চাইতে শার্লির সাফল্যের পাল্লা ভারি। তবে এই সাফল্যই কি ভাঙনের কারণ?

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.